Top today
মুছে যাওয়া আট প্রহরের সেমিনার
আটটি প্রহর আমার মুছে দিল মুঠোফোনের মেমোরি,
হয়ত তাদের একটি-দুটি একালের সেরা পদ্য হত অথবা
অন্তঃসারশূণ্য আরো কিছু প্রলাপ !
অমূল্য কোন বস্তু মুঠোয় সঞ্চিত রেখে আনমনে
তা খুইয়ে দিল যেন
তপ্ত প্রহরে প্রান্তিক পথের কৃষ্ণকায় শিশু,
হয়ত সে বস্তুটি ছিল দোয়েল ছাপা এক টুকরো কাগজ কিংবা
পাক্কা সড়কে কুড়ানো সফেদ পাথর !
তাতে বিশেষ ক্ষতি নেই বিশ্বভ্রম্মাণ্ডের,
নেই কোন শোক বহন –
শুধু অন্তঃপুরে জমেছে আবার এই ইস্যুতে সেমিনার ;
৯:২২ a.m ; ১৩.৮.১৩