Today 31 Aug 2026
Top today
Welcome to cholontika

বৃষ্টি আর তুমি

: | : ২৫/১০/২০১৩

কালো মেঘে আকাশ
ঢেকে গিয়েছে
তোমাকে বড্ড বেশীী
মনে পড়েছে।
এমন মেঘলা দিনে
তুমি আমি হেঁটে
কত কথা বলা হতো
কলেেজেতে যেতে ।
কখনও নামতো বৃষ্টি
টিপটিপ করে
দুজনে ভিজতাম
হাতে হাত ধরে।
পড়ত বৃষ্টির জল
গাল,ঠোঁট বেয়ে
আমাদের ভালোবাসা
দিয়েছে ধুয়ে।
পাইনি তোমায় আমি
আপন করে
সুখে আছ আজ তুমি
অন্যের ঘরে।
কত কথা কত স্মৃতি
কত উপহার
কাছে নেই তুমি তাই
শুধু হাহাকার।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top