Today 24 Mar 2026
Top today
Welcome to cholontika

তুমি জানতে কি চাও

: | : ২৭/১০/২০১৩

তুমি জানতে কি চাও
কেন রাত জেগে
কবিতা লিখি?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে নিয়ে
এখনও ভাবি?
তুমি জানতে কি চাও
কেন কেঁদে কেঁদে
বুক ভাসাই?
তুমি জানতে কি চাও
কেন হৃদয়ের মাঝে
বাজে হাহাকারের সুর?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে নিয়ে
ঘরবাঁধার স্বপ্ন দেখি?
তুমি জানতে কি চাও
কেন তোমাকে ছাড়া
অন্য কাউকে ভাবতে পারি না?

তাহলে শুন-
আমি যে এখনও তোমাকে
মন প্রাণ দিয়ে ভালোবাসি

শুনেছ?
আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top