Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

তুমি ছিলে যখন

: | : ০৩/১১/২০১৩

এভাবে পাশাপাশি ছিলাম দু’জন
হৃদয়ের কথাগুলো সে বলত তখন
সময় বদলাল, সেও বদলে গেল
এখন কালেভদ্রেও তাই হয় না কথন।

তার শরীরে মিষ্টি গন্ধ ছিল
আমায় মদির করে তুলত
ঠোঁটের হাসিতে ফুল ঝরত
কিন্নর কন্ঠ আমায় সারাক্ষণ-
মাতিয়ে রাখত।

আমি যখন রাত্রির কোলে ঢলে পড়ি
কই সে তো স্বপ্নেও আসে না এখন
সবুজ অরণ্যে, হুডখোলা রিকশায়-
বৃষ্টিতে ভিজলেও পাবো না তাকে-
আগের মতন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top