Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

এসব আমার জন্য নয়….

: | : ০৭/১১/২০১৩
খুব প্রভাতের মিষ্টি বাতাস,
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির
ঘাসের ডগায় মুক্তোর দানা
জ্বলমল করা রৌদ্রজ্জল সকাল;
দুর থেকেই ছুঁয়ে যাই
শিশিরের স্পর্শ;
হিম হিম অনুভব আংগুলের ডগায়,
শিশিরের কাছে গেলেই স্পর্শে গলে যায়;
আমার কঠিন হাতের স্পর্শ ওর সহ্য হয়না।
প্রভাতের মিষ্টি বাতাস
আমায় দেখে স্থির দাঁড়িয়ে পাতায়
লুকোচুরি খেলে আঁড়ালে থেকে,
আমার কঠিন চোখের চাহনিতে বাতাস ভয়ে কুঁকড়ে যায়।
শীতের রৌদ্রজ্জ্বল সকালে আনমনা আমি,
নির্জনে রৌদ্রস্নানে দাঁড়াই
আচমকা এক ঝাঁক কালো মেঘ এসে ঢেকে দেয় সূর্য,
নেতিয়ে পড়ে আমার কাঁধে জ্বলমল রোদ্দুর।
আমারে দেখে রোদ্দুর মিলায় সুদুরে
অতএব, প্রভাতের হাওয়া, ভোরের শিশির;
শিশিরের মুক্তো অথবা শীতের সকালের মিষ্টি রোদ,
এরা আমার আপন হয় না আর
এসব আমার জন্য নয়
দু:খীদের সাথী কেউ হয় না 🙁

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top