Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

চলে যাওয়া

: | : ১১/১১/২০১৩

”আশাবরী ”কিংবা ”মন্দ্রসপ্তক” নয়
বারে বারে ”চলে যায় বসন্তের দিন ”,
নীল তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকা তিথি,
নয়তো ”একজন মায়াবতি ” হারিয়ে যায়
”আয়না ঘরে”র কুহকে ।
”আমাদের সাদা বাড়ি”র ছাদে আসে ”নী”
”শ্রাবন মেঘের দিন ” পাবার আশায় ।

”ময়ূরাক্ষী”র তীরে ,”রুপালী রাত্রি”তে
”তোমাদের জন্য ভালবাসা ”নিয়ে
”হিমু”,”রুপা”,”তিতলি” চলে যায় ”অচিনপুরে ”।
”অনন্ত নক্ষত্র বীথি ” পাশে রেখে মিরা
”বৃষ্টি বিলাস ” করতে চায় ”দ্বিতীয় প্রহরে”

জানে সে চলে যেতে হবে ”মধ্যাহ্নে”
হাতে নিয়ে কয়েকটি আশ্চর্য নীলপদ্ম ।

( হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর কয়েকটি উপন্যাসের নাম নিয়ে কবিতা । ”তিথির নীল তোয়ালে” ও ”হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম” এই দুটো নামও একটু ঘুরিয়ে ব্যবহার করেছি । )

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top