Top today
কবি তুমি শাস্ত্র ছাড়ো!
কবি তুমি শাস্ত্র ছাড়ো!
ধরতে চাইলে নিজেকে ধরো।
শাস্ত্রের কথায় করো না বন্ধ
মুক্ত চিন্তার নিত্য খোঁড়াক
শাস্ত্রের শিকলে হয়ো না বদ্ধ
ঐ যে নতুন চেতনা-ডাক।
তোমার ভেতর আরেক তুমি
সেখানেই আসল সত্য ভূমি
জীবন যেখানে গোলক ধাঁধাঁ
সেখানে আবার কিসের বাধা
উপেক্ষা করো হুমকি ধমকি
জুজুর ভয় বৈ এ সব আর কি।
কবির কলম লাঙ্গল হয়ে
কাগজ জমিনে ফলায় সোনা
কবির কথাই সত্য ধরে
তৈরি সকল শাস্ত্র-খানা
কবি তুমি শাস্ত্র ছাড়ো
ধরতে চাইলে নিজেকে ধরো।