Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

“ধন্য ধন্য নেতা ধন্য!!”

: | : ১১/১১/২০১৩

ধন্য ধন্য নেতা ধন্য
মোরা আপনাদের গোলাম নগণ্য।
মোরা বড়ই নির্বোধ-অজ্ঞ।
আপনারা জ্ঞানীগুণী বিজ্ঞ।

বেখেয়ালে খেয়াল করিনি
ছোট্ট করে লেখা শর্ত।
কেমনে বুঝি আপনাদের
মারফতি কথার অর্থ?
আপনাদের আশ্বাসের বাণী
কানে লাগে মধুর মতন।
মায়া কান্নার ফান্দে পরে
ভাবি আপনাদের আপন।
চিনতে পারি না আপনাদের
আপনারা গিরগিটির মতন বর্ণচোরা।
আপনারা টাকি মাছের মতন পিছল
তাই যায় না সহজে ধরা।

মোরা আপনাদের অনুগত গাধা
তাই তো পিঠ আপনাদের বাহন।
ছুটে চলি মোরা
যেখানে আপনাদের গমন।

আপনাদের কথা বিশ্বাস করে
আপনাদের জবান অবলীলায় নিই দাদন।
কিছুকাল পরেই বুঝিতে পারি
আসল’এর চেয়ে বেশি সুদের ওজন।
মোরা বেকুব মোরা নির্বোধ
তাই বার বার করি বিশ্বাস।
মোছের আড়ালে হাসি লুকিয়ে
আপনারা করেন উপহাস।

মোরা বেকুব মোরা গর্দভ
মোরা বুঝি না কথার কথা।
মাইকের সামনের খোশগল্প
ভেবে নিই আপনাদের ওয়াদা।

আপনারা জ্ঞানীগুণী
আপনারা মহান নেতা।
আমরা গোলাম;পিছে পিছে হাঁটি
মাথায় ধরি ছাতা।
আপনারা যা-ই দিবেন
তাতে-ই আমরা তুষ্ট।
আপনারা ঈশ্বর তুল্য
তাই কেমনে হই রুষ্ট?

আপনারা মালিক আমাদের নেতা
আমরা হুকুমের গোলাম।
লাথি-উষ্ঠা আমাদের জন্য
আপনাদের জন্য সালাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top