Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

রঙ্গের ঘুড়ি

: | : ১১/১১/২০১৩

আকাশপানে হাওয়ার টানে
রঙ্গের ঘুড়ি ওড়ে ,
নাটাই হীন – সুতা বিহীন
আকাশ মাঝে ঘোরে ।

ডানা মেলে –চিল খেলে
মহাশূন্যের মাঝে ,
কি পায় – কি খায়
সকাল দুপুর সাঝে ।

দুপুর বেলায় – ঘূর্ণি হাওয়ায়
ঘুড়ি টেনে নেয় ,
গ্রাম পেরিয়ে – মাঠ পেরিয়ে
নামিয়ে সে –দেয় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top