Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

মস্ত বড় বিলাই

: | : ১২/১১/২০১৩

এই যে দেখুন ঘরের ভেতর, মস্ত বড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই

কিল খেয়ে সে আরাম করে, থাকবে আশে পাশে
ধরেনি সে একটি ইঁদুর, গেল বারো মাসে

জিগাই তোরে ওরে অলস, খাবি বসে বসে
বলল বিলাই পাইনা ইঁদুর, ঘর দেখেছি চষে

ঘরের ভেতর ইঁদুরছানা, করছে ছুটোছুটি
এই না দেখে বিড়াল আমার, হেসে কুটি কুটি

হাত চলেনা পা চলেনা, মস্ত কড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top