Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

ঝগড়া করে দুই রাণীতে

: | : ২৯/১১/২০১৩

এই যে ভাইয়া এই যে আপু
একটুখানি শুনুন তো
জ্বলছে আগুন বনের ভেতর
কী হয়েছে দেখুন তো

পাটাপুতায় ঘষাঘষি
মরিচ মরে পিষে
পাখিগুলো বনের ভেতর
পায় না খুঁজে দিশে

দিশেহারা বনের পাখি
পায় না খুঁজে পথ
ঝগড়া করে দুই রাণীতে
ভিন্ন তাঁদের মত

প্রভু তুমি রক্ষা করো
টানছি মাথার কেশ
রক্ষা করো বনের পাখি
বাঁচাও পরিবেশ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top