Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

সী ইজ ফ্রম ঘানা

: | : ১০/১২/২০১৩

নাদুসনুদুস বিল্লি আমার
ভীষণ রকম সুইট
বড্ড আদর করে তার
নাম রেখেছি টুইট

স্বভাবটা তার নরম শরম
জ্বালায় না সে মোটেও
মাছ মাংশ হাড্ডি কাঁটা
না যদি তার জোটেও

দাও যদি একটু সোহাগ
হাতটা রাখো মাথায়
গভীর ঘুমে তলিয়ে যাবে
ময়লা ছেঁড়া কাঁথায়

দুধ খায় না সামনে পেলেও
করো যদি মানা
কোথায় পেলাম? বলছি শোন
সী ইজ ফ্রম ঘানা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top