Top today
বানের জল
বানের জল
বানের জলে ভাসছে বাড়ি
উঠছে গিয়ে বাঁধে,
ধান আর চাল সব ভেসে যাওয়ায়
সখি বসে কাঁদে ।
গরু ছাগল ভেড়ার সাথে
ভেসে গেল সব হাঁস
সাদা বুড়ি ভাসতে গিয়ে
আকড়ে ধরে এক বাঁশ ।
ভেলার উপর ভাসছে দেখ
পশু মানুষ এক সাথে,
নেড়ি কুকুর খারাপ হলে ও
বাদ যায়নি সে ও তাতে ।
পুরো বাড়ির টিলার উপর
শিয়াল কুত্তার বাসা
এক ই সাথে থাকছে যেন
দোস্তি অতি খাসা ।
ঘরের চালে বসে কাঁদে
ক্ষুধার জ্বালায় টুনি ,
পানির উপর ভাসছে তবু
খাবারের নেই পানি ।
মাঠে পথে উচু যায়গায়
লঙগর খানা করে,
দিচ্ছে খাবার সাধ্যমত
যারা যেমন পারে ।
কেউতো দিচ্ছে চাল ডাল আটা
কে উবা দেয় কিচুড়ী,
এরই মাঝে তস্করের দল
জোরছে করে চুরি ।
অবস্থা দেখে ফুলির মা
কেঁদে কেঁদে কয়,