Today 04 Sep 2026
Top today
Welcome to cholontika

সাধারন মানুষের চাওয়া ।

: | : ১২/১২/২০১৩

কি চায়
একজন সাধারন মানুষ দেশের কাছে,
দেশের রাজনীতিকদের কাছে…
বস্তা বস্তা টাকা, বিলাসী বাড়ি…?
না না নাহ্ এগুলো কিছুই না
চাওয়া শুধু এতটকুই
শান্তিতে পথ চলা
হাজার পরিশ্রমে ঘামের পর
একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলা ।

কি চায়,
কতটুকুই বা চায়
একজন সাধারন মানুষ
দেশের রাজনীতিকদের কাছে…
অথবা উচ্চ মাথাওয়ালা ব্যক্তিদের কাছে….
এত্তবড় একটা বাড়ি
নাকি উচ্চ বিলাসী মার্সিডিজ গাড়ি
এগুলোতো নাই-ই
তাদের চাওয়া ছোট্ট বাহনে দিনকাটানোর পর
একটু শান্তির ঘুমের পথ করা ।

কি চায়
একজন অতি সাধারন মানুষ
দেশের শিক্ষত মানুষের কাছে
চায় কি তারা
আরামে থেকে দিন কাটাতে..
অথবা পরিশ্রম বিহীন পঁয়শা কামাতে ?
কখ্খনো না….
তাদের চাওয়া রাস্তায় নিরাপদে পথচলা
মুক্ত আকাশের নীচে
মুক্ত পাখির মত ডানা মেলা ….।

সাধারন মানুষের চাওয়াগুলো খুবই কম । তাদের জীবনে চলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়না । শুধু নির্বিঘ্নে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারলেই যেন তাদের দায় সারা ।কিন্তু এই টুকু চাওয়ায় আজ জনগনের যেন বেশীই হয়ে দাড়িয়েঁছে । চারিদিকে হাহাকার অপ রাজনৈতিক কর্মসূচীতে আর বুদ্ধিমান মানুষের চুপ থাকাতে । যেন সব জায়গায়ই অরাজকতা ।
সাধারন মানুষের আজ একটাই চাওয়া তারা নির্বিঘ্নে বাঁচতে চায়, খোলা আকাশে মুক্তভাবে নিঃস্বাস নিতে চায় ।
রচনাকাল ১৩/১২/২০১৩ ইং (রাত :৯.৩০ মিনিট)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top