Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

“দুঃখের হার”

: | : ১৭/১২/২০১৩

কত অশ্রু ঝরেছে দু’নয়নে
কাহারে তাহা বলি?
হৃদয় কুঠিরে অগ্নি চোষনে
বিরহ যাতনায় জ্বলি।
আপন সীমানায় বন্দি হয়ে
নিরবে দুঃখ বিলাস।
আপন মৃত্তিকায় গর্ত খুঁড়ে
করেছি আত্ম তালাশ।

কত নিশিথে নিশ্চুপ ধ্যানে
পড়েছি মনের পাতা।
লাল কালির চরম চুম্বনে
বেদনার গল্প গাঁথা।

কাউকে আজও হয়নি বলা
মুখবন্ধ সেই ডায়রী।
মলাটের গায়ে সময়ের ধুলা
রঙ বদলে খয়েরি।
মুখস্থ আমার প্রতিটি ছত্র
আপন হাতে লিখা।

কল্পনার আয়নায় দেখি নিত্য

দুঃখ ছবি আঁকা।

 

দেখানো হয়নি আজও কাউকে

বুকের গভীর ক্ষত।

মনের গুহায় ঝিকির হেঁকে

দুঃখ সাধনায় ব্রত।

কত ভিজেছে চোখের কার্নিশ

কত গেছে শুকিয়ে।

কত করেছি আলগা বার্নিশ

রেখেছি সব লুকিয়ে।

 

যায় না কাউকে শরিক করা

কিছু দুঃখের ভার।

যার দুঃখ তার মাপে গড়া

দুঃখের গলার হার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top