Today 31 Aug 2026
Top today
Welcome to cholontika

কবিতা এবং বিশ্বস্ত বন্ধু

: | : ৩০/১২/২০১৩
একটি বিশ্বস্ত বন্ধু কিংবা একটি অবিনাশী কবিতা,
দুটোই মিলে যাওয়া বড়ই ভাগ্যের খেলা।
বিশ্বস্ত বন্ধু মনের গহীনে কান্নাগুলো চাপিয়ে দেয়,
অবিনাশী কবিতার শব্দের ক্রন্দন মনেতে গাঁথে।
বিশ্বস্ত বন্ধু আর অবিনাশী কবিতা সাধনার ফসল,
বেদনায় আর চর্চায় মেলে অপার মধুর এই গন্তব্য।
বন্ধু তুই বিশ্বস্ত হয়ে থাকবি পাশে চিরকাল,
সেই আশা বুকেতে লালন করে কাটিয়েছি আজীবন।
অবিনাশী কবিতা গড়ার আশায় চলেছে শব্দ চয়ন,
কবে হবে সেই অবিনাশী কবিতা গাঁথা মালা?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top