Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

আজ তোমার আমার অভিসার

: | : ৩০/১২/২০১৩

তুমি থাক ডালে ডালে
আমি থাকি পাতায় পাতায়
বললে তুমি কৌতুকে।

ইদুর দম্পতীর প্রেম

কাঠবিড়ালীর প্রেম

এর অর্থ কি
বললাম তির্যক হেসে_
বললে হেসে
জানি তো
কি করতে যাচ্ছেন এখন।

ও তাই নাকি?
বলুন সাইকিক সাহেব
কি যাচ্ছি করতে?

চোখ বলছে যার
দিবে ভাসিয়ে আজ
আমায় মায়ায়
আদরে ভালবাসায়।

আহারে ব্যার্থ সাইকিক
ঘুমাব এখন
নাই সময় আদরের
ক্লান্ত আমি দিনশেষে।

ধরলে এসে ঝাপটে
ক্লান্তি যাবে এখন ই মুছে
জানি সে ঔষধ আমি
বললে একটু পাজী হেসে।

ঘুমানোর যত পরিকল্পনা
বাদ আজ
আজ তোমাতে আমাতে
হবে একান্ত অভিসার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top