Today 19 Jun 2026
Top today
Welcome to cholontika

চলে যাওয়া মানেই কষ্ট…..

: | : ০১/০১/২০১৪

১।

ধরে রাখার জিনিস হলে
রাখতাম তারে ধরে
কাছে থাকার ইচ্ছে হলে
ছাড়তাম না তারে।
ইচ্ছে হলে ছুঁয়ে দিতাম
লজ্জাবতী লতারে,
বুক সাগরে ভেসে ভেসে
খেলতাম ডুব সাঁতারে;
উড়তে যদি ইচ্ছে হত
ডানা মেলতাম নীল অম্বরে।
যায় না ধরা, যায় না ছোঁয়া
থেমে সেতো থাকে না
সে আসে যায় নিজের মত
মনেতো কাউরে রাখে না;
চির যৌবনা উন্মাদিনী সে
ভাসায় ডুবায় যারে তারে
নিজের মত করে বাঁচায়
স্বপ্ন দেখিয়ে হতাশায়
দেয় কাউকে ছেঁড়ে।
আসবে যাবে নিয়ম যে তার
কাল অনন্তকাল ধরে
বুকে তার সভ্যতার পর সভ্যতা
পড়বে ঝরে ঝরে।
নিরবে চলে যাওয়ায় দু:খ বাড়ায়
মন মুষড়ে পড়ে ব্যথায়
অন্তিমে যায় নিয়ে সঙ্গীহীন
কোন কোন সে শুন্যতায়।

২।
ট্যারম ট্যারম টুস টাস
সালটা গেলো তেরো
হরতাল অবরোধ সভা
উন্নয়ন টা জিরো,
নির্বিচারে মানুষ মরলো
দু:খ নাই কারো
গাড়ি পুড়লো, পুড়লো মানুষ
বেঘর হলো হাজারো।
কি সেই ক্ষমতা আহা
লাগলো সুপার গ্লো
টেনে হিঁছড়ে যায় না ছিঁড়া
দেশটা চললো স্লো।
বিদায়ের বেলায় তেরো মামায়
নিয়ে গেলো সাথে বিতৃষ্ণা
দু:খের দিনে থার্টি ফাস্টে
উল্লাসে মাতাল হাজার রাধাকৃষ্ণা।
যত ছিল অর্জন বিসর্জন
ভুলে যাও সব
নতুন দিনের নতুন আলোয়
তুলো নতুনের রব,
সালাম, ভালবাসা শুভেচ্ছা নাও
হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ
পুরাতন ভুলে নতুনে জানাই
স্বাগতম দুই হাজার চৌদ্দ,
মিলাও হাত হাতে সবার
বন্ধ কর যুদ্ধ
অশুদ্ধতার সব পথ ছেড়ে
মনটা করো শুদ্ধ।

 

Photo: চলে যাওয়া মানেই কষ্ট...
................................ছবি
ধরে রাখার জিনিস হলে
রাখতাম তারে ধরে
কাছে থাকার ইচ্ছে হলে
ছাড়তাম না তারে।
ইচ্ছে হলে ছুঁয়ে দিতাম
লজ্জাবতী লতারে,
বুক সাগরে ভেসে ভেসে
খেলতাম ডুব সাঁতারে;
উড়তে যদি ইচ্ছে হত
ডানা মেলতাম নীল অম্বরে।
যায় না ধরা যায় না ছোঁয়া
থেমে সেতো থাকে না
সে আসে যায় নিজের মত
মনে কাউরে রাখে না;
চির যৌবনা উন্মাদিনী সে
ভাসায় ডুবায় যারে তারে
নিজের মত করে বাঁচায়
স্বপ্ন দেখিয়ে হতাশায়
দেয় কাউকে ছেঁড়ে।
আসবে যাবে নিয়ম যে তার
কাল অনন্তকাল ধরে
তার বুকে সভ্যতার পর সভ্যতা
পড়বে ঝরে ঝরে।
তার চলে যাওয়ায় দু:খ বাড়ায়
মন মুষড়ে পড়ে ব্যথায়
অন্তিমে যায় নিয়ে সঙ্গীহীন
কোন কোন সে শুন্যতায়।

২।
ট্যারম ট্যারম টুস টাস
সালটা গেলো তেরো
হরতাল অবরোধ সভা
উন্নয়ন টা জিরো,
নির্বিচারে মানুষ মরলো
দু:খ নাই কারো
গাড়ি পুড়লো, পুড়লো মানুষ
বেঘর হলো হাজারো।
কি সেই ক্ষমতা আহা
লাগলো সুপার গ্লো
টেনে হিঁছরে যায় না ছিঁড়া
দেশটা চললো স্লো।
বিদায়ের বেলায় তেরো মামায়
নিয়ে গেলো সাথে বিতৃষ্ণা
দু:খের দিনে থার্টি ফাস্টে
আনন্দে মরে হাজার রাধা কৃষ্ণা।
যত ছিল অর্জন বিসর্জন
ভুলে যাও সব
নতুন দিনের নতুন আলোয়
তুলো নতুনের রব,
সালাম, ভালবাসা শুভেচ্ছা নাও
হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ
পুরাতন ভুলে নতুনে জানাই 
স্বাগতম দুই হাজার চৌদ্দ,
মিলাও হাত হাতে সবার
বন্ধ কর যুদ্ধ
অশুদ্ধতার সব পথ ছেড়ে
মনটা করো শুদ্ধ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top