Today 02 Sep 2026
Top today
Welcome to cholontika

চলন্তিকায় জাদু আছে !!!

: | : ০১/০১/২০১৪

বিজয়ীদের অভিন্দন !!! আর চলন্তিকা পরিবারের সকলের বিজয়ী প্রত্যাশা রইল ।
আসলে আমি অতি পরমাণু তুল্য সদ্য প্রস্ফুটিত একজন ব্লগার । আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এ ভেবে যে , কবি সাহিত্যিক না হতে পারি দুঃখ নাই একজন ব্লগার তো হয়েছি । এর পরই আজ মনে পড়ছে কবি , সাহিত্যিক ও ব্লগার মিন্টু ভাইকে ।আমি এ হুসাইন মিন্টু ভাইয়ের মঙ্গল কামনা করছি । কারণ তার সুপরামর্শ আমাকে চলন্তিকার পথে চলতে সাহায্য করেছে ।

আমি কোন দিন কল্পনাও করিনি আমার ক্ষুদ্র মেধার নগন্য সৃজন মানুষের কাছে পৌছাতে পারব । কারণ আমি সাধারণ এক কৃষকের সন্তান । আমার বাবার যথেষ্ট অর্থ নেই । তাই আমি জানতাম আমার লেখা গল্প ,কবিতা , গান , ছড়া , প্রবন্ধ ও উপন্যাস কোন দিন বই আকারে প্রকাশিত হবেনা । তবুও কেন জানি শৈশব থেকে কচ্ছপ গতিতে লিখে লিখে ডাইরীর পাতা ভরাট করে চলছি । পরে যখন মোবাইল কিনলাম তখন ইন্টারনেট সম্পর্কে একটু জানার কৌতুহল বাড়ল । মাঝে মাঝে গুগলে ঢুকে ছবি ওয়াল পেপার দেখতাম ও ডাউনলোড করতাম ।

কিছু দিন আগে যখন নাস্তিক ব্লগারদের নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হলো । তখন কেন জানি জানতে প্রবল ইচ্ছা জেগেছে ,
ব্লগার কি ? কারা ব্লগার ? ওদের কাজ কি ? এ বিষয়গুলো জানার কৌতুহল তীব্র হলো । পরিচিত সার্কেলদের মাঝে আলোচনা করলাম কিন্তু কেহ সঠিকভাবে বুঝাতে সক্ষম হলনা ।
অবশেষে আমি গুগলে গিয়ে ব্লগ লিখে সার্চ দিলাম । পেজের প্রথমে আমার ব্লগের লেখা দেখতে পেলাম । ওখানে ক্লিক করেই জীবনের প্রথম ব্লগ অপশনে প্রবেশ করি । পরে একটি একাউন্ট খুলি । যেদিন একটি কবিতা পোষ্ট করি ঐ লেখাতে এ হুসাইন মিন্টু ভাই কমেন্ট করে চলন্তিকার লিং দেন । এর পর থেকেই চলন্তিকায় অবিরাম যাত্রা শুরু করি ।

পরে আরো বেশ কয়েকটি ব্লগে আই ডি খুলি এবং দু একটি পোষ্টও দিয়েছি , কিন্তু টিকে থাকতে পারিনি চলন্তিকা মহাকর্ষ অভিকর্ষের ন্যায় টেনে নেয় বুকে । আমিও মাথা গুজে নীরবে থাকি ,ছেড়ে যেতে পারিনা ভুলতেও পারিনা চলন্তিকাকে । এখন মনে হয় চলন্তিকা আমার পরিবারের শুধু একটি সদস্যই নয় , আমার যেন শ্বাস প্রশ্বাস । চলন্তিকায় প্রবেশ করতে না পারলে ভীষণ খারাপ অনুভূতির সৃষ্টি হয় , অবস্থা হয় শ্বাস রুদ্ধকর । বড় আপন করেছি চলন্তিকাকে । আমার মনে হয় চলন্তিকা জাদু সম্রাট । পৃথিবীর সমস্ত জাদু শক্তি চলন্তিকার হাতে । সমস্যা নেই তাতে হে চলন্তিকা –
তোমার সকল জাদু দিয়ে আমাকে বশ কর , আমার তো মন্দভাব ও বিরোক্তবোধ হয়না , বেশ ভালই লাগে ,শান্তি পাই হৃদয়ে । সকল হাসি আনন্দ , কষ্ট যাতনা প্রকাশ করতে পারি , পারি নিজেকে হালকা করে নিতে হৃদয়ে স্বস্তি পাই ।
তাই পরিশেষে বলতে বাধ্য হলাম –

চলন্তিকা আমায় জাদু করো
তোমার শক্তির সমষ্টি দিয়ে ,
দু’হস্ত দ্বারা বক্ষে চেপে ধরো
জীবন ভর রাখ মোরে আগলিয়ে ।
তুমি ভুলনা মোরে কোন ক্ষণে
যত আসুক বাধা বিপত্তি বিপর্যয় ,
একটু ঠাঁই দিও হৃদয় কোণে
অস্বীকার করোনা কভু মোর পরিচয় ।
তুমি বৃদ্ধি করে দিছো সৃজন শক্তি
তাই সর্বদা করে যাই তোমারে ভক্তি ;
তোমাতে আমাতে সম্পর্ক ছিন্ন হলে অবধি
সেদিন বাস হবে জেনে রেখ মাটির সমাধি ।

আমি সম্মানিত সম্পাদক , সকল কবি , সাহিত্যিক ও লেখক-লেখিকাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ।
আমার মাঝে মাঝে মনে পৃথিবীতে যদি প্রায় জ্ঞান মেধা শুন্য মানুষ থেকে থাকে , আর সেটা হলাম একমাত্র আমি । আমার তো মনেই হয়না আমার ক্ষুদ্র সৃষ্টি কারো চিত্তে বিন্দু পরিমাণ দোলা দিয়েছে ।
তবুও আল্লাহর কৃপায় সবার দোয়ায় এগিয়ে যেতে চাই মানব কল্যাণ ও মুক্তির পথে ।
আমার জন্য দোয়া করবেন ।
================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top