Top today
পৌষে নানা বাড়ি
পৌষ পার্বণে ধান ভানলে
হরেক পিঠার ধুম,
কুককুরুকুক মোড়গ ডাকেলে
ভাঙ্গে সবার ঘুম।
ভাপা পিঠা বেজায় মিঠা
খেজুর রসের গুড়,
আয়েস করে পায়েস খায়ে
যাব বহুদূর।
খুব সকালে ডাকলে পাখি
ঘুম ঘুম মোর দুটি আঁখি
চুপে চুপে খুলে
পুকুর জলে ছিপটি ফেলে
শিকার করা মাছটি তুলে
বনভোজনে যাব সবাই মিলে।
করব খেলা সকাল বেলা ভাই বোনরা মিলে
নানা বাড়ির সবুজ ঘাঁসের সোনা ডাঙ্গা বিলে।