Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

“বিষম বিড়ম্বনা”

: | : ০১/০১/২০১৪

মান্দার গাছ আমাকে এতো ভালবাসে

বুঝতে পারিনি আগে।

প্রণয়ের আগুনে উষ্ণ নারীর মত

নখের দাগ আমার সারা অঙ্গে আঁকে।

তার এতো ভালবাসা-এতো অন্তরঙ্গ আলিঙ্গন;

আর আমার অসহ্য যন্ত্রণা।

মান্দার গাছ তোর এতো পিরিতি;

আমার বিষম বিড়ম্বনা।

 

বেত লতা আহ্লাদী;আমাকে জড়িয়ে ধরে

অজস্র আবদার মাখা চুম্বন।

টপ টপ রক্ত গড়িয়ে পরছে

ছাড়ে না তবু কঠিন বন্ধন।

আমি ছাড়াতে চাই বিরক্ত হয়ে;

উল্টো পেঁচিয়ে যায় সূত্রহীন গিঁটে।

তোর এতো অবাধ্য নির্লজ্জ ভালবাসা

আর সইতে পারি না;লাগে না যে মিঠে।

 

আমি চাই না তোদের এতো ভালবাসা-এতো কামুকতা;

তবুও জোর করে করিস আমায় ধর্ষণ।

বেরিয়ে যেতে পারি না তোদের কামুক দৃষ্টি সীমা হতে

তাই নিত্য সই তোদের নির্যাতন।

আর কত ধর্ষণ করবি আমায়?

আর কত তোদের কাম উদর?

আমার যৌবনের সবটুকু রস চুষে

তবেই কি হবে ক্ষান্ত-শান্ত-নিথর?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top