Today 22 Nov 2026
Top today
Welcome to cholontika

পালাবদল

: | : ০৭/০১/২০১৪

images (46)

 

তোমায়  ছুঁয়ে আছি সমস্ত দেহে মনে

তবু কেন পৃথিবীর রং কাঁচ এখন অন্ধকার !

লালিম বসন্ত গন্ধ যদি তোমার প্রসাধন,

কত মুখ ঢেকে যায় রং রাংতায়।

দুটি সোনার চোখে কতটুকু আলো ধরে !

খিলানের জানালা বেয়ে ন্যুব্জ শরীর

সবুজ মেখে তবু শুয়ে থাকে সেই অন্ধকার।

 

দুটি আঁখির পাতা ঢেকে নাও যদি সমস্ত অন্ধকার

ব্রহ্মাণ্ড তালুতে–ঐ নক্ষত্র বাগানের ভালবাসার বিকিকিনি,

তরাজুর মাপে নিক্তি সেই দুরন্ত ভালবাসায়

লেগে আছে মানস ঠোঁটের হিজিবিজি হিজল বন।

শৈশব ভেঙে কৈশোরের পালাবদলে তুমি–

বসন্তের পলাশ ওষ্ঠে তোমার রক্তধার !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top