Today 04 Sep 2026
Top today
Welcome to cholontika

শীতের রাতে -2

: | : ২০/০১/২০১৪

(১)

 

শীতের রাতে শরীর কাঁপে
লেপের তলে গুঁজা
খেজুর রসে ভাপা পিঠা
খেতে কেমন মজা?

 

 

(২)

 

শীতের রাতে শরীর কাঁদে
একটু পেতে উম্‌
তোমার বুকে মাথা রেখে
দেবো সোহাগ ঘুম।

 

 

(৩)

 

শীতের রাতে শিউরে উঠে
গায়ের সকল লোম
তোমার বুক তো গরম গরম
দাওনা একটু উম্‌ ।

 

 

(৪)

 

লেপের মতোন আরাম আরাম
বুকটা কেমন নরম নরম
ভুইলা চোখের শরম ভরম
দাওনা একটু গরম শরম।

————————————————

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top