Today 02 Jul 2026
Top today
Welcome to cholontika

পাহারাদার

: | : ২১/০১/২০১৪

পাহারাদার

খবরদাররে–হাঁক ছাড়ে ঐ

রাত্রির সেই সজাগ দাড়োয়ান

চোর ডাকাত নিশাচর যত

হাঁক শুনে,হয়ে যায় সাবধান ।

সেই দাড়োয়ান দেখেছ কভু

ঠেকায় যে জন রাতের চুরি,

কালো দেহ বড় গোফ তার

মস্ত বড় আছে ভুড়ি ।

বলের মত চোখ দুটো তার

মনে হয় এই ধরে খাবে,

চোর ডাকাত আর মস্তান যত

ভয় ক্যান না তাকে পাবে?

ঝাকড়া তার চুল, হাতে বল্লম

চলে গজের মত চালে,

হাঁক শুনেই নিশাচর যত

দৌড়ে পালায় সকল ফেলে। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top