Today 02 Jul 2026
Top today
Welcome to cholontika

কানা বগী

: | : ২৪/০১/২০১৪

কানা বগী
একটি পায়ে বিলের ধারে
দাঁড়িয়ে সে চুপটি করে,
সুযোগ পেলেই ঝপাৎ করে
খেয়ে ফেলে মাছটি ধরে ।
কানা বগী বলে তাকে
আসলে কানা সে তো নয়,
নিষ্পলকে থাকে বলেই
লোকে তারে কানা বগ কয়।
কেহ বলে সে ধ্যানী বগ
সারাক্ষণ সে ধ্যানে থাকে,
মাছ ধরার দিকে সে ঠিক ই
সদাই, সূক্ষ্ণ নজর রাখে ।
ধ্যানী সাজা কৌশল একটি
কেহ সন্দেহ না করে,
বিপদের গন্ধ পেলেই সে
চুপিসারে কেটে পরে। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top