Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

পথ

: | : ২৮/০১/২০১৪

পথের মাঝে পথ হারিয়েছি বলে
নই আমি দিশেহারা, অক্ষয় চেতনারা
বারংবার দিচ্ছে ডাক; ফিরে এসো
মিট মিট তারা জ্বলে দূর আকাশে
চতুর্দশী চন্দ্র বিলায় মায়াবী জোসনা
আলোর বন্যা ফুটিয়ে হাসে অংশুমালী
ক্ষণে ক্ষণে ঝলকায় ক্ষণপ্রভা
চারদিকে আলোকের মিছিল
হৃদয়ের কপাট খুলে দিতে প্রস্তুত প্রীতিলতা
সূর্যসেন , নুর হোসেন আজও চেতনার
রন্ধে রন্ধে পাঠায় বার্তা
পথ যেন আমার প্রিয় স্বাধীনতা
বাস্তুহারা কৃষাণীর মুক্তির নামতা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top