Today 07 Jun 2026
Top today
Welcome to cholontika

স্পেস-১৪(অংশ১১)

: | : ০২/০২/২০১৪

-শুধু মাত্র একটি মেয়ের জন্য তাদের সমস্ত জ্ঞান দিবে,এটা আমাদের জন্য খুব বেশি প্রাপ্তি হল না?
টিক মুচকি হেসে বলল-তাতো বটেই।অতি সভ্য ও উন্নত প্রাণী বলে কথা।
-মহামান্য টিক,আমি যা বলতে চেয়েছি,তা বুঝতে পারেন নি।
-এভাবে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বল।এত পেঁচালে কিভাবে মূল কথা বুঝব?
-তাদের অন্য কোন উদ্দেশ্য আছে?
-আগে বিশ্বাস করি নি,আফিয়ার মুখে শুনেছি।এখন দেখছি তুমি সত্যি সত্যিই বড় ধরনের উন্মাদ।উদ্দেশ্যটা কি তুমি আমাকে বলতে পারবে?
-উদ্দেশ্য অনেক হতে পারে।তবে সে নিয়ে আমাদের ভাবতে হবে।যতদিন পর্যন্ত ভাবা শেষ না হবে ততদিন পর্যন্ত তাদের দূরত্ব সীমার মধ্যে যাওয়া ঠিক হবে না।
-তোমার সাথে আমি একমত নই।স্পেস-১৪ চলতেই থাকবে।অন্য কিছু বলার থাকলে বলতে পার।
-একটি মেয়েকে এভাবে জেনেশুনে আমরা বিপদের মধ্যে ফেলতে পারি না।
-বড়-কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হবে।এ নিয়ে দুঃখ না করাই ভাল।
-তাহলে মহামান্য আপনাকেই ওদের উপহার হিসেবে দেয়।
মহামান্য টিক এবার কিছুটা রেগে গেলেন-আমি আর মেয়েটা এক হলাম?
-না হওয়ার কি আছে,আপনিও মানুষ সেও মানুষ।
-তোমার মাথা বোধ হয় পুরোপুরি গেছে।
এই বলে টিক রুম হতে বের হলেন।ফিক নিজের মাথার চুল নিজেয় টানতে লাগলেন।ইচ্ছে হল এক একটা করে সব চুল ছিঁড়ে ফেলতে।মানুষগুলো এই সহজ হিসাব বুঝতে পারছে না কেন,মাথায় ধরছে না।হাতে খুব একটা বেশি সময়ও নেই।মাত্র তিন চারদিন।এই তিন চারদিনেই যা করার তা করতে হবে।
-কি,আপনি একাই বসে আছেন?
পেছন ফিরে দেখে শ্রাবন্তী।
-কাউকে দেখছি না যে?হিপ যে বলল মিটিং হবে।
-মিটিং শেষ।
-আপনি কি কোন কারণে মনঃক্ষুণ্ণ?
ফিক মুখ কিছুটা হাসি হাসি করে বলল-না কিছু না?
-আপনি কিছু লুকাচ্ছেন মনে হচ্ছে।আপনার হাসিতো কখন এমন শুকনো হয় না।
-না এমনিই,সব ঠিক আছে।চল বের হই।
এই বলে তারা রুম হতে বের হল।একটা কৃত্রিম জলাশয়ের সামনে বসল।
-আপনি কখনো দীঘিতে সাতার কেটেছেন?
-আমিতো সাতার পারি না শু।
-দীঘিতে এদিক ওদিক সাতার পারা যে কি মজা,এখনি সাতার পাড়তে ইচ্ছে হচ্ছে।সবচেয়ে কখন বেশি মজা হয়,জানেন?
ফিক মুচকি হেসে বলল-নাতো?তুমি জান?
শ্রাবন্তী বেশ হেসে বলে-এ কি এটাও জানেন না?তাহলে জানেন কি?
-কি যে জানি,তাওতো জানি না শু।বেশ জানতে ইচ্ছে করছে যে শু।
-ঝড় বাদলের দিনে,সবাই মিলে সাতার কাটার যে কি মজা,বলে বুঝানো যাবে না।আপনি কখনো মাছ ধরেছেন?
ফিক মাথা নেড়ে না বাচক উত্তর দেয়।
-ও, জীবনে বিশাল জিনিস মিস করেছেন জনাব।যখন টোন তলাবে,আর তখন বড়শি উঠাব,কি যে টান টান উত্তেজনা?কি যে ঘোরের মধ্যে দিন কেটে যায়,বুঝাই যায় না।আর মাছ ধরলে তো আনন্দের সীমা থাকে না।
-তোমার জীবন তো তাহলে বেশ মজার ছিল।
-মজার মানে খুবই মজার।আপনি কখনো নৌকায় করে ভরা পূর্ণিমায় ঘুরে বেরিয়েছেন?
ফিক আবার মাথা নেড়ে না বাচক উত্তর দেয়।
-কি বলেন,এমন চমৎকার সুন্দর দৃশ্য মিস করেছেন!পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য আর হয় না।বিলের চারদিকে থইথই করা পানি।আকাশে রূপালী চাঁদ।চাদের রূপালী আলোয় ঝিকমিক করছে পানি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top