Today 07 Jun 2026
Top today
Welcome to cholontika

যদি হতে পারতাম

: | : ০২/০২/২০১৪

যদি হতে পারতাম
কোন বিশ্বসুন্দরী
আহা আহা
সবাই যেন দেখতে
বলত বাহা বাহা।

আহা যদি হতে পারতাম
লিওনার্দো দা ভিঞ্চি
যার একটা চিত্রশিল্পে
অবাক জগত বলত
আহ আহ
মেয়েটি তো
আশ্চর্য্য রকমের
বাহ বাহ।

বা কেন হতে পারিনি
জোয়ান অব আর্ক
ফরাসী বিপ্লবের সেই নেত্রী
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা ফ্রান্সে
ছিল যার কতৃত্ব।

বা হতে কেন পারলাম না
বীরাঙ্গনা সুলতানা রাজিয়া
ইলতুতমিশের কন্যা
হতে কি পারতাম না?
সম্রাজ্ঞী নুরজহান
জগতের আলো মেহেরুন্নেসা।

তার বদলে হলাম কি আজ
নাহ নাহ
বলতে লজ্জা পাই
অতি সাধারন
এক বেকার বকর ।

সময় কি বয়ে গেছে
জীবনের স্রোতে
এখন ও ভাবছি হায়
যদি হতে পারতাম
বিশিষ্ট কোন কেও।
ইতিহাস হবে যার নামে
পৃথিবী চিনে নিবে
যাকে নামে ডাকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top