Today 01 Nov 2026
Top today
Welcome to cholontika

তোমার আমার মিল

: | : ০৩/০২/২০১৪

safe_image.php

ঐ দেখো উত্তরের আকাশ কালো
দক্ষিণের আকাশটা নীল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।

কিছু দেখলেই যখন তোমার মুখে
বজ্রপাতের মত হঠাৎ করে আসে হাসি,
তোমার সেই হাসি দেখে; হাসতে গিয়ে
আমার এসে যায় তখন কাশি।

ঐ দেখো আকাশ ভরা তারা
চাঁদের এই আলোকিত আঁধারে উড়ছে চিল,
ঠিক যেমনটি তুমি আর আমি…
যেমনটি তোমার আমার মিল।

রাত নেই; দিন নেই; তোমার পছন্দ
সাঁঝ গোঁজ ঘুম আর খাওয়া,
সারা দিন পরে…
আমি এলে ঘরে…
অতি ক্ষুধায় চাই যখন খেতে;
তোমার তখন হাত ব্যথা…
পা- ব্যথা শরীর ব্যথা…
ইচ্ছে হয় সুখের পরশ পেতে;
স্রষ্টার কাছে যা- কখন ও হয়নি আমার চাওয়া।

********* সমাপ্ত **********

তারিখ : ৩১-১০-২০১২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top