Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

মিসড কলের প্রেম

: | : ০৯/০২/২০১৪

মিসড কলে ব্যাক কলে
আসে যেই প্রেম,
সেই প্রেম বাঁচেনা
বেঁচে থাকে ফ্রেম।

অবশেষে ধোঁকা খেয়ে
হয় প্রেম শেষ
জীবন চলার পথে
রয়ে যায় রেষ।

আবেগের বর্ধনে
গাছতলায় থেকে যায়,
বিয়ে হলে সেই প্রেম
পাঁচতলায়ও বেঁকে যায়।

প্রেমে আজ আছে শুধু
শরীরের যৌনতা,
যে প্রেমে ছিল আগে
দেহ মনের মৌনতা।

প্রেম তাই দেয় এখন
কত জ্বালা যন্ত্রনা,
নিঃশেষ হয়ে যায়
স্মৃতি দেয় মন্ত্রনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top