Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

আমি মাতাল সর্বদাই

: | : ০৯/০২/২০১৪

তখন আমি জল পান করেও
নেশাগ্রস্থ হই,
যখন সে জলের পাত্র তোমার
হাতের স্পর্শ পায়।

তখন আমি বাতাস নিঃশ্বাসে নিয়েও
মাতাল হই,
যখন সে বাতাসে মিশে থাকে তোমার
শরীরের গন্ধের মাদকতা।

তখন আমি ঘুমের মধ্যে থেকেও
মদ্যপ হয়ে উঠি,
যখন তোমার মৃত্যুহীন হাসি আমার
স্বপ্নের আকাশে ভাসতে থাকে।

আসলে সবসময়ই আমি মাতাল
নেশাগ্রস্থ পাগল থাকি,
কারণ আমার ভাবনার কূলে-অকূলে
সর্বদাই থাকো তুমি।

৩১১৪, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top