Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

চেনা ছড়া – ৪

: | : ১৯/০২/২০১৪

চেনা ছড়া

(১৩)
সংসদে করে যারা
খারাপ ভাষায় চিৎকার,
জনগণ সে সব লোককে
দেয় যে শুধু ধিক্কার।

(১৪)
হাসপাতালে রোগীর মাথায়
হাত উঠেছে ঐ,
ফার্মেসীতে ভেজাল ওষুধ
ওষুধ পাবে কই?

(১৫)
টেলিফোনে প্রয়োজনে
কত কথা হয়,
ভুতুড়ে বিল দু’ নয়নে
জাগায় যে বিস্ময়।

(১৬)
বলতো দাদা, বলতো বাবাও
বলছে নাতি ফের,
‘দেশের ভালো করা’-র কাজটি
পরের প্রজন্মের।


মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top