Today 31 Aug 2026
Top today
Welcome to cholontika

১০৪ ডিগ্রি জ্বর

: | : ২৩/০২/২০১৪

মেলা থেকে ফিরে এলেন, আমার ছোট চাচা
বলল ডেকে কইরে তোরা, আমায় তোরা বাঁচা

কী হয়েছে, কী হয়েছে, বলেই দিলাম ছুট
ধুলোবালি, ময়লা ভরা, চাচার ছেঁড়া কোট

হাঁচির পরে হাঁচি মেরে, বলল চাচা ধর
ঠ্যালা-ধাক্কার চোটে আমার, এলো বুঝি জ্বর

বইয়ের বোঝা টেনে টেনে, যেই উঠেছি ঘরে
মাথা ঘুরে পড়ে গেলেন, ১০৪ ডিগ্রি জ্বরে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top