Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

ধান্ধাবাজ

: | : ০১/০৭/২০১৩

ধান্ধাবাজ আর চান্দাবাজে
ভরে গেছে দেশটা,
যায় না বলা হবে কি যে
এমনি চলার শেষটা।

ভেলকিবাজির ঘোলকধাধায়
ঘুরছে দেশের চাকা,
বাইরে সবি ভালো দেখায়
ভিতরেতে ফাঁকা।

দেশজুড়ে আজ দুর্নীতিবাজ
নেতা-আমলা-খাঁকি,
খাচ্ছে সবি লুটে-পুটে
রাখছে না আর বাকি।

ধান্ধাবাজ আর চান্দাবাজে
করছে সবি দখল,
আসল কিছু যায় না পাওয়া
সবি এখন নকল।

দেশের ভালো চাও যারা আজ
উঠো জাগো হাঁকো,
দেশটা শুদ্ধ করতে হবে
সব সাথীদের ডাকো।

দু’নম্বরি নেতা-আমলা
হটাও আসন থেকে,
ধান্ধাবাজ আর চান্দাবাজদের
আনো মরণ ডেকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top