Top today
অনধকারে যুবক
চারিদিকে আধাঁর
ক্রোধ, যাতনা, হতাশা
বিক্ষিপ্ত ভাবনা
শান্তি খুঁজে পায়না।
মায়ের স্বপ্ন পূরণের ব্যর্থতা
চাকরি খোঁজার তিক্ততা,
প্রেমিকার ছলনায়
হয়ে যায় দিশেহারা ।
বন্ধুর আহবানে
সীমাহীন যণত্রনায়
লালিত স্বপ্নগুলো
রঙ্গীন করার বাসনায়
চুম্বন করে বিষের পেয়ালায়।
সূচের আগা দিয়ে
রক্তে ছড়িয়ে দেয় বিষ।
মুহূর্তে সাদাকালো স্বপ্নগুলো
হয়ে ওঠে রঙ্গীন
নেশায় বিভোর,
হারিয়ে যায় অনধকারে
এক অস্থির যুবক।