Top today
দুঃসাহসী শাহীন
বারো বছর বয়সের এক দূরন্ত কিশোর শাহীন।
এ বয়সেই সপ্তম শ্রেণীতে পড়াকালীন
শিশু-কিশোর অপহরণ ও পাচারকারী দলের
নির্মম শিকার হয় শাহীন।
এরপর আরো তেরোজন কিশোরসহ
দীর্ঘ পাঁচ মাসের অধিক
তাকে বন্দী করে রাখে
চট্টগ্রামের এক অন্ধকার বাড়িতে।
বন্দী অবস্থায়ই
অপারেশনের মাধ্যমে মুক্ত হওয়ার
এবং অপহরণকারীদের ধরিয়ে দেয়ার
দু:সাহসী পরিকল্পনা করে শাহীন।
ষষ্ঠ মাসের এক সুবহে সাদিকে
পাচার করে দেয়ার মাত্র তিন ঘণ্টা পূর্বে
লোমহর্ষক অপারেশনের মাধ্যমে
মুক্ত বাতাসে বেরিয়ে আসে শাহীন।
মুক্ত করে তার সাথীদেরকে।
ধরিয়ে দেয় অপহরণকারী নরপশুদেরকে।
তারই নির্মম অপহরণ,
মানবেতর বন্দী জীবন-যাপন
ও চাঞ্চল্যকর অপারেশনের
এক অনবদ্য কাহিনী
“দুঃসাহসী শাহীন”
রমযানের ১ম দিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ………………