Today 08 Sep 2026
Top today
Welcome to cholontika

এক পলকের মায়া

: | : ১৪/০৭/২০১৩

রথখোলার সেই পথপাড়ে প্রথম যেদিন দেখা

আমি হেটে যেতেছিলেম দাড়িয়ে তুমি একা

কমলা রঙের সেলোয়ার আর সাদা জামা গায়

ওড়খানা উড়তে ছিল দখিন শীতল বায়,

হঠাৎ যখন তোমার দিকে পড়লো আমার চোখ

ওড়না টেনে ঘোমটা দিয়ে ঢাকলে তোমার মুখ ।

 

পুষ্প মালিকা তারার বালিকা হঠাৎ দিয়ে দেখা

আমার সবি কেড়ে নিয়ে করে গেলে একা,

আজও আমি রথখোলাতে বসে থাকি কত

তোমার মতো আর দেখি না আসে যায় যত

এক পলক চেয়েই তুমি লাগালে কি মায়া

মায়ার টানেই রথখোলাতে বার বার ছুটে যাওয়া ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top