Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

চৈতালি বিকেল

: | : ২৯/০৭/২০১৩

চৈত্র মাসের মিত্র হাওয়া

বৈকেলেরি গায়

পথের ধারে দাড়িয়ে ছিলুম

এমনি কোনো বায়,

হঠাৎ দেখি উজান হতে

মাটির একখান কলসী কাধে

নীল শাড়ীতে ঢেউ তুলে

আসছে কেউ হেলদোলে

নুপুর বাঁধা পায়

নুপরের ঐ রিমিঝিমি

বাতাসের ঐ পাগলামি

মনটা উড়ে যায় |

আমায় দেখে লাজুক চোখে

ঘোমটা দিয়ে মুখটা ঢেকে

দ্রুত চলে যায়

আমি কাজল হয়ে যাই মিশে

তার চোখের উপর নিচে

সে যখন মুসকি হেসে

দূরে গিয়ে পেছন ফিরে চায় |

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top