Today 03 Sep 2026
Top today
Welcome to cholontika

শিরোনামহীন কষ্ট

: | : ৩০/০৭/২০১৩

বেদনার নীল টীকা আমি একেঁ দেব

আজ তোমার ললাটে

তবে তুমি বুঝবে দুঃখ কাকে বলে,

বুঝতে চাওনি তুমি আমায়

আমার হৃদয়ের অনবরত রক্তক্ষরণ

তোমার অনুভূতিকে নাড়া দেয়নি।

আকাশের কালো মেঘের বর্ষন

তোমার মাথায় ঢেলে দেব আজ

তবে তুমি বুঝবে কষ্ট কাকে বলে

ঘোর অমানিশায় গাঁ ছমছম রাতে

নিশাচর পাখির গান শোনাব তোমায়

তবে তুমি বুঝবে প্রিয়জনকে হারিয়ে

কত কষ্ট বুকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top