Today 20 Jul 2026
Top today
Welcome to cholontika

বৃষ্টির দিনে

: | : ০১/০৮/২০১৩

পূব আকাশে মেঘ জমেছে
বৃষ্টি এল ঐ
আজি খুঁজি শুধু তোদের
বন্ধুরা সব কই?

গাছ গাছালির সবুজ ঘাসে
চুপ চাপ বৃষ্টি নামে
সকাল দুপুর সাঝে
যেন রিমঝিম খুবুর নূপুর বাজে।

খালবিল থই থই
টলমল করে নদী
আজ খুব মজা হত
মাঝি হতাম যদি।

ভাটিয়ালী গান গেয়ে
পাল তোলা নায়
তোদের নিয়ে যেতাম ওপার
ঐ সবুজের গাঁয়।

ছায়া ঢাকা মায়া মাখা
ওপার থেকে ফিরে আসতাম ফের এপারে
খেয়া ঘাটের তীরে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top