Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

আমার ছায়াটা

: | : ০৮/০৮/২০১৩

আমার ছায়াটা
Golpo_Chayahin_cc
আমার ছায়াটা বড্ড বেশী অসাবধান হয়ে উঠেছে
ইদানীং কেমন যেন কিছুটা বেপরোয়া হয়ে উঠেছে সে।
খুব কাছে থেকে আমাকে দেখে দেখে এখন ক্রমাগত দূরে সরে যাচ্ছে।
খুব কাছে থেকে গন্ধ শুকে স্বাদ নিয়ে,
এখন ছুটে যায় ক্রমাগত; অন্যত্র-
আমার ছায়া, আমার প্রতিবিম্বটা

ইদানীং কেমন যেন অপরিচিত লাগে

আমার ছায়াটা
আমার মত পোশাকে আবৃত হয়
হাটে, অঙ্গ বি¯তৃত করে, শ্বাস নেয়
তবু ক্রমাগত একপেশে শোয়।

একটু একটু করে অবাধ্য হতে হতে
কিছু পথ দূরে-
আমার ছায়া, আমার প্রতিবিম্বটা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top