Top today
মৃত্ত্যুঞ্জয়ী হতে চাই
দেখতাম যদি মৃত্ত্যদূতকে বাধতাম খুঁটির সাথে
কেন অকালে সে ছোঁ মারে আমার দরজাতে ?
চার কালের জীবন দিয়ে পাঠিয়েছে ভবে
যার তিনকাল পরের হাতে এককালে কী হবে?
অসুখ বিসুখ লেগেই থাকে সুস্থ জীবন অল্প
সেই সুস্থতাকে ঘিরে আবার নানাবিধ গল্প,
চলতে পাই না ইচ্ছে মতো পদে পদে ফাঁদ
দিবস কাটে মৃত্ত্যু শঙ্কায় ঘুমে যায় রাত ।
টেরা চোখের কড়া শাসন ভাল্ লাগে না আর
স্বেচ্ছাচারী যমদূতকে জানাই ধিক্কার,
যেতে চাই না ভূবণ ছেড়ে আমি কোনো মতে
বাঁচতে চাই অনন্তকাল সুখে সবার সাথে ।