Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

“কোথায় যাবে?”

: | : ১৭/০৮/২০১৩

আমায় ছেড়ে কোথায় যাবে?
কত দুরে?
আসতেই হবে তোমাকে
হ্যামিলনের সুরে।
এখানে তোমাকে আসতেই হবে
এখানে ভালোবাসার শিকড়।
যত দুরেই যাও না কেন
টান যে প্রখর।

ক্ষণিকের রাগ-অভিমান

ক্ষণিকের দূরত্ব।

আমায় ছেড়ে কোথায় যাবে?

আমি যে তোমার শাশ্বত মিত্র।

আমার হিয়ায় তুমি আদিবাসি

আমার হিয়ায় তুমি মৌলিক।

সত্তার টানে তোমাকে আসতেই হবে

কৃত্রিমতা এখানে  নয় তো শরিক।

যতই করো নাদানি-যতই হও অবুঝ

যতই কর অস্বীকার।

তোমাকে ফিরে আসতেই হবে;

এ যে ঐশ্বরিক অঙ্গীকার।

কোথায় যাবে তুমি?

চড়ে বসেছ তো মোহের রথে।

আসতেই হবে তোমাকে

বৃত্তকার পৃথিবীর আবার পুরনো পথে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top