Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

এই শহরে আজ কোন প্রজাপতি ওড়ে না

: | : ১৮/০৮/২০১৩

এই শহরে কোন প্রজাপতি ওড়ে না

এই শহরটা আজ যান্ত্রিকতায় মুগ্ধ

তাই অসংখ্য প্রজাপতির দল-

ভাসে না আজ বাতাসের বুকে

বিষাক্ত আর পাথুরে দেয়ালে

প্রজাপতিরা কি বাসা বাঁধতে পারে?

এই শহরে কিছু মৃত প্রজাপতির ডানা

এলেমেলো ভাবে ভেসে বেড়ায়,

কতকাল আগেই চলে গেছে ওরা

ওদের অতৃপ্ত আত্মারা আমাকে অভিশাপ দেয়

আমি যন্ত্রণায় দগ্ধ হই প্রতি সময়

বাতাসের এলোমেলো পাখাগুলোর দিকে তাকিয়ে থাকি

কিছুটা নির্লিপ্ত চোখে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top