Today 08 Apr 2026
Top today
Welcome to cholontika

ঐশী

: | : ২২/০৮/২০১৩

ঐশীরে তুই কী করিলি
হারিয়ে গেলি কই,
তোকে নিয়ে দেশের মানুষ
করছে যে হই চই।

বাবা-মায়ের আদর পেয়ে
বাঁদর হলি শেষে,
তোর মতো এই হতভাগা
কয়টা আছে দেশে।

মা হারালি বাপ হারালি
হারিয়ে গেল সুখ,
বাবা মায়ের আদর দিয়ে
আনলি কিনে দুখ।

দুখের পরে সুখ আসে তাই
সত্যে অটল থাকিস,
হয়নি জীবন শুরু এখন
মনোবলটা রাখিস।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top