Today 04 Feb 2026
Top today
Welcome to cholontika

অচেনা জীবন

: | : ২৮/০৮/২০১৩

স্বনামে প্রতিদিন যে পত্র লেখি আমি

সে খোঁজে পায় নি আজও বেনামি ঠিকানা

কে আমি, আমি কার, কী আমার পরিচয়

কোথায় থেকে এসেছি

ফের কোথায় যাব চলে ?

এইসবের কিছুই আজও হয় নি জানা

গঙ্গার কূল ঘেঁষে বয়ে গেছে যে মরু

কে জানে কোথায় তার সীমানা ?

 

নীল খঞ্জর হাতে মৃত্ত্যু দূত

প্রতিদিন দরজায় দেয় হানা

জীবন হইল না চেনা আদৌ

আমি কোন জীবনে বাঁচি

কোন জীবন বুকে ধরে শুচি

সেই জীবনের মানে

জানা হল না ষোল আনা  ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top