Today 09 Aug 2026
Top today
Welcome to cholontika

ভুল নায়ের মাঝি

: | : ২৯/০৮/২০১৩

এখন কোন গান হয়না মান হয়না

রাত জাগে না তারা

এখন চলে ফিসফাস  যুক্তিতর্ক

শয্যা  সঙ্গীহারা

 

তখন কোন প্রেম ছিল না ঋণ ছিল না

বেশ তো ছিল দাবি

তখন ছিল তোমার প্রতি আমার যত মোহ

ভুল ছিল তা সবই

 

হয়তো এখন ভালো লাগে ভালো বাসাবাসি

বৃন্দাবন কি রাঁচি

তুমিই শুধু পালিয়ে বেড়াও হয়ে রুদ্র ঝড়

ভুল নায়ের মাঝি

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top