Today 07 Apr 2026
Top today
Welcome to cholontika

দুঃখ

: | : ০৪/০৯/২০১৩

তোমার রূপে দেওয়ানা সবে

বাতাসে বিলিয়ে বেড়ায় বাহারি উপমা

অমাবস্যার কালোতীরে আমার বাড়ি

আপন ঘরের শত্রুর মতো আলো আমার সত্ মা।

 

মন্দের বেলায় দ্বন্ধ সবার

অসুন্দরের প্রতি কারো টান নেই লোভ নেই

যে যে নামেই ডাকুক তোমায়

আমি দুঃখ বলেই ডাকবো

কারণ দুঃখের চেয়ে আপন আমার আর কেউ নেই ।

 

বলো, তুমি আমার দুঃখ হবে ?

কাটা ঘাঁ-এ নুণের ছিঁটার মতো অসহ্য দুঃখ

দিবস ছোঁয়ায় বিলীন হয়ে যাওয়া রজনীর মতো দুঃখ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top