Today 19 Jun 2026
Top today
Welcome to cholontika

বন্দিনী

: | : ০৫/০৯/২০১৩

বলতে এলে
মুক্ত আকাশ, মুক্ত জীবন তোমার প্রিয়;
ভাবনা তোমার মন্দ না।
চাইলে হতে মুক্ত সুরের গানের পাখি
মনভোলানো চন্দনা।

চাইলে শুধু নীল আকাশে
মেঘের মতো ছুটতে
চাইলে শুধু শিশির হয়ে
ঘাসের বুকে ফুটতে

এমন করে মুক্ত হতে
চাইলে কেন নন্দিনী ?
হঠাৎ এসে আমার বুকে
কেনই হলে বন্দিনী !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top