Top today
“স্মৃতির সংগম”
নি:সঙ্গতার সনে বাসর
স্মৃতি সনে সংগম।
জেগে উঠে হিয়ার কামনা
অপরিসীম অফুরন্ত উদ্যোম।
বেকার রজনীর কালো খাট
স্মৃতির বুকে উষ্ণ আদর।
জীবনের খোলা পিঠ
স্মৃতির নখের লাল আঁচড়।
আপন উলংগ বর্তমান
আঁধার পর্দায় আড়াল।
শ্বাসধ্বনির উঠা নামা
সমীরণের কোলে বহাল।
নির্ঘুম নিশি চাদরের বুক
চরম পৈশাচিক নির্যাতন।
অবশেষে রাত্রির ক্লান্তিকালে
বীর্যে ভেজা দু’নয়ন।